Saturday, 27 July 2019

Jio


পাকাপাকিভাবে জিও ( jio ) 13-12-2019 তারিখ থেকে রিচার্জ বাড়তে চলেছে. জিও থেকে অন্য কোন আদার্স লাইনে ( Airtel, Vodafone, idea, ) কল করলে প্রতি মিনিটে 6 পয়সা করে এক্সট্রা IUC চার্জ দিতে হচ্ছে.

IUC কি ?
IUC হল Interconnection usage charge.

IUC চার্জ কেন নেওয়া হয় এবং কারা নেয় ?
কোন কাস্টমার যদি নিজের ব্যাবহত লাইন ছাড়া অন্য কোন কোম্পানির লাইনে ফোন করেন তবে ওই কাস্টমার যে কোম্পানির লাইন থেকে ফোনটা করছেন সেই কোম্পানিকে আই ইউ সি( iuc ) চার্জ দিতে হয়.

মনে করুন কোন জিও ইউজার ( jio customer)   অন্য কোন কোম্পানির ইউজার ( Airtel, Vodafone, idea ) মনে করুন Airtel কে ফোন করেছে, তবে জিও কোম্পানিকে  ওই ইউজারের ( customer) জন্য  প্রতি মিনিট 6 পয়সা দরে TRAY ( Telecom Regulatory Authority of India ) কে চার্জ (cost) দিতে হবে, সেই চার্জ বা টাকা TRAY Airtel কোম্পানিকে দেবে.

আগেতো Iuc চার্জ দিতে হতো না তবে এখন কেন দিতে হচ্ছে?
এই চার্জ আগেও দিতে হতো তবে কম্পানি তার নিজের থেকেই দিত কাস্টমারের থেকে নিত না.

আগে কোম্পানি নিজের থেকে Iuc দিত কিন্তু এখন কাস্টমারের থেকে নিচ্ছে কেন?
বর্তমান সময়ে জিওর আনলিমিটেড সস্তা প্লানের জন্য জিওর কাস্টমার স্বভাবতই প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে. অপরদিকে অন্যান্য টেলিকম সংস্থার যেসব কাস্টমার রয়েছে তাদের মধ্যে 60 থেকে 65 শতাংশ  2g এবং 3g ইউজার যার অধিকাংশই গ্রামে বসবাসকারী এবং তাদের কলচার্জ 1.5 rs / minutes   স্বভাবতই তারা অন্যান্য কাস্টমারদের মিসকল দিয়ে কাজ চালায়.
এইরকম ভাবে অন্যান্য টেলিকম সংস্থা থেকে প্রতিদিন কুড়ি থেকে ত্রিশ কোটি মিসকল জিও কম্পানি তে আসে.
এবং তাদের কথোপকথন সম্পন্ন হওয়ার চার্জ জিও কোম্পানি কে বহন করতে হয়.
গত তিন বছরে জিও কম্পানি 13500 কোটি টাকা Iuc   বহন করেছে. তবে বর্তমান পরিস্থিতিতে Iuc পরিমাণ লাগামছাড়া হওয়ায় কোম্পানির কাছে এই চার্জ বহন করা সম্ভব হচ্ছে না, ফলস্বরূপ এই চার্জ কম্পানি কাস্টমারের উপর চাপিয়ে দিতে বাধ্য হয়েছে.

তবে এখন কি করনীয় জিও কিপোর্ট করিয়ে নেব?
জিও Iuc নেওয়া শুরু করেছে কে বলতে পারে ভবিষ্যতে অন্যান্য টেলিকম কোম্পানি গুলো Iuc নেবে না. তারাও ভবিষ্যতে Iuc নিতে পারে.